,

প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত হচ্ছে কি না, তদন্ত চান এমপি হারুন

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চক্রান্ত হচ্ছে বলে গতকাল বুধবার সংসদ অধিবেশনে দাবি করেছিলেন সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রীকে হত্যা করতে আসলেই চক্রান্ত হচ্ছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান হারুন।

আবুল কালাম আজাদের বক্তব্য উল্লেখ করে সংসদে হারুনুর রশীদ বলেন, সরকারি দলের একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে এ বক্তব্য দিয়েছেন। এটি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আসলেই এ ধরনের চক্রান্ত হচ্ছে কি না, কারা এ চক্রান্তের সঙ্গে জড়িত, তা বের করতে গভীরভাবে তদন্ত করার দাবি তিনি।

সরকারের সমালোচনা করে হারুন বলেন, যাদের গুম করা হয়েছে, তারা কি আইনের আশ্রয় পাবেন না? আন্দোলন-সংগ্রামে গুলিতে যারা মারা যাচ্ছেন, সেটা এক জিনিস আর গুম সম্পূর্ণ ভিন্ন বিষয়। মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা- এসব বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার।

বিএনপি দলীয় এ সংসদ সদস্য বলেন, সরকারি দল বলছে, দেশ উন্নয়নের মহাসড়কে চলছে। দুর্নীতি, টাকা পাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সড়ক দুর্ঘটনা—এগুলো কি কমেছে? নির্বাচনব্যবস্থার কি উন্নয়ন হয়েছে?

বর্তমান নির্বাচন কমিশনকে সমালোচনা করে প্রধানমন্ত্রীর উদ্দেশে হারুনুর রশীদ বলেন, ‘যাদের দায়িত্ব দিয়েছেন, তাদের সংযত হয়ে কথা বলতে বলুন।’

ভারতের সমালোচনা করে এমপি হারুন বলেন, ভারত বাংলাদেশকে পানিতে মারছে। তারা এ দেশের বন্দর ব্যবহার করছে। কিন্তু বাংলাদেশকে ট্রানজিট দিচ্ছে না। প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। বাংলাদেশ পাকিস্তান থেকে মুক্ত হয়েছে ভারতের আনুগত্যের জন্য নয়, এটা নিশ্চিত করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ