,

আল-আমিনের বিরুদ্ধে বউ পেটানোর অভিযোগ

news-image

ক্রীড়া ডেস্ক : যৌতুক চেয়ে বউ পেটানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে। এ বিষয়ে তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান বলেন, ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যাচাই-বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ও অভিযোগের সত্যতা পেলে মামলা নথিভুক্ত হবে।

আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান অভিযোগ দায়েরের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সে অন্য মেয়ে নিয়ে থাকে, ২৫ আগস্ট আমাকে মারধর করেছে। তাই অভিযোগ দায়ের করেছি থানায়। তবে আমি আপোষ করতে চাই, আবারো সংসার করতে চাই।’

উল্লেখ্য, এর আগেও বিতর্কিত হয়েছিলেন আল-আমিন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ খেলতে যান তিনি। সেখানে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাদ পড়েন দল থেকে।

পেসার আল আমিন ২০২০ সালে সর্বশেষ খেলেছেন জাতীয় দলে। এরপর ঘরোয়া ক্রিকেটে নিজেকে ব্যস্ত করেছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির