,

ভবিষ্যতে সতর্ক হবে মিয়ানমার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার ভবিষ্যতে আরও সতর্ক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ সীমান্তে মিয়ানমার থেকে মর্টার শেল ছোড়া প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শোকসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। গত ২৮ আগস্ট বেলা আড়াইটার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে দুটি অবিস্ফোরিত মর্টার শেল এসে পড়ে।

বাংলাদেশ সীমান্তে মিয়ানমার থেকে মর্টার শেল ছোড়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের এখানে এসেছে অ্যাস্ট্রে, হঠাৎ করে চলে এসেছে। এ নিয়ে আমরা তাদের (মিয়ানমার) জিজ্ঞেসও করেছি। তারা আগামীতে আরও সতর্ক হবে।

চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ভারত সফরের আগে ইভেন্ট করে এ বিষয়ে জানানো হবে।

হত্যাকাণ্ডের শিকার জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্মরণে আয়োজিত শোকসভায় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একজন দূরদর্শী নেতা ও উদ্ভাবনী চিন্তক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন শিনজো আবে। আঞ্চলিক ও বিশ্বশান্তির আলোচনায় ভূমিকা রাখার জন্যও তিনি স্মরণীয় হয়ে থাকবেন। ২০১৪ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাপান সফর ও জাপানের প্রধানমন্ত্রীর (শিনজো আবে) বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। শিনজো আবের মৃত্যুতে বাংলাদেশ ও বিশ্ব এক গতিশীল নেতা ও সত্যিকারের বন্ধুকে হারাল। এ সময় শিনজো আবের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করেন মোমেন।

শোকসভার বিশেষ অতিথি ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ২০১৪ সালে বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্কের এক উল্লেখযোগ্য বছর। ওই বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশ সফর করেন। শিনজো আবের অবদান জাপান-বাংলাদেশ সম্পর্কের বীজ রোপণ করেছে। দুই দেশের এ সম্পর্ক আরও উন্নত হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না