,

নাজিব রাজাকের স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুরকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ঘুষ লেনদেনের মামলায় আজ বৃহস্পতিবার মালয়েশিয়ান হাইকোর্ট এ রায় দেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ বিকেলে দেশটির হাইকোর্টের বিচারক জাইনি মাজলান এই রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন রোসমাহ মনসুর। তিনি সেখানে চুপচাপ বসেছিলেন।

রায় ঘোষণার পর অশ্রুসিক্ত হয়ে রোসমাহ মনসুর বলেন, ‘আজ যা ঘটেছে তার জন্য আমি দুঃখিত। কেউ আমাকে অর্থ নিতে দেখেনি, গুনতে দেখেনি।’

এর আগে গত ২৩ আগস্ট দুর্নীতির দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগারে পাঠানো হয়। এরই মধ্যে ১২ বছর সাজা ভোগ করা শুরু করেছেন ৬৯ বছরের এ রাজনীতিক।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির