,

দ্বিতীয় বিয়ে করেননি এসআই টুটুল, বললেন পার্থ

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুল নতুন করে নিয়ে করেছেন—এমন সংবাদ প্রকাশ্যে আসে কয়েক দিন আগে। জানা যায়, সেই কনে যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়া। বর্তমানে দুজনেই অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে।

প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে এক বছর আগে টুটুলের বিচ্ছেদ হয়। এরপর বাংলার গায়েন অনুষ্ঠানের সুবাদে সোনিয়ার সঙ্গে টুটুলের পরিচয়। আর সম্প্রতি মুসলিম রীতিতে তাদের আকদ হয়েছে। যদিও বিয়ে প্রসঙ্গে ওই সময় টুটুলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে ভিন্ন কথা বললেন সংগীতশিল্পী পার্থ মজুমদার। জানালেন, সোনিয়াকে বিয়ে করেননি টুটুল। সেই কথা টুটুল নিজেই জানিয়েছেন এই সংগীতশিল্পীকে। পার্থ মজুমদারের ভাষ্য, ‘কেমন মানুষ এই এসআই টুটুল? আমাকে যদি প্রশ্ন করা হয় আমি বলব, আমি ওকে কিছুটা চিনি, পুরোপুরি নয়। ১৭ বছর এক সঙ্গে পথ চলেছি। এ দেশের এমন কোনো জায়গা নেই, যেখানে যাইনি। আমি আর ও (টুটুল) এক রুমেই থাকতাম। রাত গভীর হলে নিজেদের কথা শেয়ার কোরতাম।’

টুটুলের দ্বিতীয় বিয়ে নিয়ে এই সংগীতশিল্পী বলেন, ‘কী সত্যি, কী মিথ্যা-আমি ঠিক জানি না। জানতে চাইও না। কারণ, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ঘটনা। তানিয়া আমাকে নিজের বড় ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসে। আমাদের মাঝে এ বিষয়টা নিয়েও কথা হয়েছে। সেখানে কোনো রাগ বা বিধেষ প্রকাশ পায়নি। বরং বলেছে, ও যেভাবে ভালো থাকতে চায় থাকুক। আমি দোয়া করি। যেহেতু আমি ওদের দুজনেরই কাছের, আমরা কথা বলতেই পারি।’

পার্থ আরও বলেন, ‘আমি টুটুলকে সরাসরি প্রশ্ন করেছি, তুমি কি বিয়ে করেছ? ও আমাকে বলেছে, “না, করিনি, তবে হয়তো করব।” আমি ওকে বলেছি, বিয়ে করলে করেছ, না করলে নাই। তা তোমার একান্ত ব্যাপার। ও আমাকে বলেছে, “দাদা আমি করিনি। আমি অন্তত তোমাকে মিথ্যা কথা বলব না।” এখন সে যদি মিথ্যা বলে থাকে, সেটা তার বিষয়।’

টুটুলের বিয়ে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবরে বিষয়ে পার্থ বলেন, ‘বলা হচ্ছে, নতুন বউয়ের কাছে টাকার জন্য চাপ দিচ্ছে, ব্যাবসা করবে বলে। এটা আমার বিশ্বাস হয় না। আমি ওই টুটুলকে জানি না। এসব কথা অসন্মানজনক মনে হয়েছে। তবে মানুষ পাল্ট যায়। তা যদি করে থাকে, আমি আমাকেই ক্ষমা করতে পারব না।’

উল্লেখ্য, জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে ঘর বেঁধেছিলেন এসআই টুটুল। এক বছর আগে তাদের বিয়ে বিচ্ছেদ হয়েছে। জানা যায়, টুটুল ও তানিয়া গত পাঁচ বছর আলাদা ছিলেন। গত বছর আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। এরপর থেকে নিউইয়র্কে কনসার্টসহ নানা কাজে ব্যস্ত আছেন এসআই টুটুল।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না