,

ক্যান্টনমেন্টে সড়ক দুর্ঘটনা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ক্যান্টনমেন্টে গলফ ক্লাবের পাশে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মৃত ব্যক্তির নাম আবুল হাসেম (৪৪)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার খামারগাঁও গ্রামের বাসিন্দা এবং মৃত রইছ উদ্দিনের ছেলে।

নিহত আবুল হাসেম ক্যান্টনমেন্ট সিএমটিডির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। এদিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. মশিউল আজম ভূঁইয়া জানান, ভোরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো যানবাহন চাপা দিলে মৃত্যু হয় তার।

পারিবারিক সূত্রে জনা যায়, তিনি ক্যান্টনমেন্ট সিএমটিডির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। এক ছেলে ও এক মেয়েসহ স্ত্রীকে নিয়ে খিলক্ষেত টানপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ভোরে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড