বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকখাতের ভালো উন্নতি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে দেশের তৈরি পোশাকখাতের উন্নতি বেশ ভালো বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও খ্রিষ্টান এইড বাংলাদেশের যৌথভাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তৈরি পোশাক শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় মালিক-শ্রমিক উভয়কেই দায়িত্বশীল হতে হবে। অতিসম্প্রতি আমাদের তৈরি পোশাক খাতের গ্রোথ (উন্নতি) বেশ ভালো। এ ধারাকে আমাদের ধরে রাখতে হবে। এজন্য আমাদের কাজ করতে হবে সম্মিলিতভাবে। তৈরি পোশাক খাতের অনেক ক্ষেত্রেই আমাদের অনেক উন্নতি হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে আশানুরূপ উন্নতি হয়নি। এ জন্য আরও কাজ করার সুযোগ আছে।’

টিপু মুনশি বলেন, ‘একে-অপরের প্রতি দোষারোপ না করে আন্তরিকতার সঙ্গে চেষ্টা করতে হবে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকেও এ সব ক্ষেত্রে আরও পরিস্থিতির উন্নতির তাগাদা রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ করা হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘কারখানায় শ্রমিকদের স্বার্থ রক্ষায় দর-কষাকষির জন্য ট্রেড ইউনিয়ন থাকা দরকার। আমরাও সেটি চাই। তবে এসব ট্রেড ইউনিয়নের নেতাদের শিক্ষিত হতে হবে। তাদের শ্রমিক ও মালিকের স্বার্থ বুঝতে হবে।’

সিপিডি’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। এতে স্বাগত বক্তব্য দেন খ্রিষ্টান এইড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার নুজহাত জাবিন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খালেদ মামুন চৌধুরী, গার্মেন্টস ট্রেড ইউনিয়ন সেন্টারের প্রেসিডেন্ট মন্টু ঘোষ, বিজিএমইএ’র সহসভাপতি শহিদুল্লাহ আজিম, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কারস সলিডারেটির নির্বাহী পরিচালক কল্পনা আাক্তার, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহিন সুলতান।

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি