,

এই প্রথম একসঙ্গে তারা

news-image

বিনোদন প্রতিবেদক ; চিত্রনায়ক ওমর সানীর দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সঙ্গে ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। সম্প্রতি এই তিনজন এক হয়েছেন একটি বিজ্ঞাপনচিত্রে।

ফারুকীর নির্দেশনায় প্রথম কাজ করে দারুণ খুশি সানী। তার ভাষ্য, ‘মোস্তফা সরয়ার ফারুকী এক কথায় অসাধারণ!’

কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সানী আরও বলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী এক কথায় অসাধারণ। তার সঙ্গে প্রথম কাজ করলাম। সহশিল্পী ছিল পলাশ। কাজটি করে তৃপ্তি পেয়েছি। ইনশাআল্লাহ আমরা একসঙ্গে আরও কাজ করবো। ধন্যবাদ মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়াল টিমকে।’

জানা গেছে, আর্থিক লেনদেন করার একটি অ্যাপসের জন্য এই বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে। আর শিগগিরই এটি প্রচার হবে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির