,

সহজ জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

news-image

ক্রীড়া ডেস্ক : প্রথম ওয়ানডেতে তবু ২০০ রান করে হেরেছিল ৫ উইকেটে। এবার মাত্র ৯৬ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। অস্ট্রেলিয়ার ম্যাচটি জিততে খেলতে হয়েছে মাত্র ৮৮ বল। সহজ জয়ে তিন ম্যাচ সিরিজ এক ওয়ানডে হাতে রেখেই জিতে নিলো স্বাগতিকরা।

টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুতেই মিচেল স্টার্কের তোপের মুখে পড়ে অতিথিরা। ১৪ রানে তাদের ৩ উইকেট তুলে নেন অসি গতিতারকা।

মাঝে শন উইলিয়ামস (৪৫ বলে ২৯) আর সিকান্দার রাজা (৩৭ বলে ১৭) যা একটু প্রতিরোধ গড়েছিলেন। বাকিরা তো দাঁড়াতেই পারেননি। ২৭.৫ ওভারেই ৯৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

৩টি করে উইকেট নেন স্টার্ক আর অ্যাডাম জাম্পা। ২ উইকেট শিকার ক্যামেরুন গ্রিনের।

জবাবে ইনিংসের তৃতীয় ওভারেই ১৬ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়াও। পেসার এনগারাভা তিন বলের ব্যবধানে সাজঘরে ফেরান ডেভিড ওয়ার্নার (৯ বলে ১৩) আর অধিনায়ক অ্যারন ফিঞ্চকে (৬ বলে ১)।

তবে এরপর আর জিম্বাবুয়েকে মাথায় চড়ে বসতে দেননি স্টিভেন স্মিথ আর অ্যালেক্স কারে। ৮৪ রানের জুটিতে ম্যাচ বের করেই মাঠ ছাড়েন তারা। স্মিথ ৪৭ আর কারে ২৬ রানে অপরাজিত থাকেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না