,

রাসূল (সা.)-এর দৃষ্টিতে বুদ্ধিমান কে, জেনে নিন

news-image

ধর্ম ডেস্ক : বিবেক-বুদ্ধি দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে, যাতে তারা ভালো-মন্দের বিচার করে সঠিকটি বেছে নিতে পারেন। মানুষের মধ্যে কারা বুদ্ধিমান, তার বর্ণনা হাদিসে দিয়ে গেছেন রাসূল (সা.)।

শাদ্দাদ ইবনে আওস রা. থেকে বর্ণিত। নবী (সা.) বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার নফসের হিসাব নেয় (আত্ম-সমালোচনা করে) এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আর দুর্বল ওই ব্যক্তি যে নিজেকে কুপ্রবৃত্তির গোলাম বানায়, আবার আল্লাহর কাছেও প্রত্যাশা করে।

আবু যার ও মু’আয ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) বলেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় কর এবং অসৎ কাজ করলে তার পরপর সৎ কাজ করো। তাহলে ভালো কাজ মন্দ কাজকে নিশ্চিহ্ন করে দেবে। আর মানুষের সঙ্গে সদ্ব্যবহার করো।

ইমাম তিরমিযী হাদিস দুটি বর্ণনা করেছেন এবং হাসান আখ্যা দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির