,

‘তাহাজ্জুদ নামাজ পড়ে হাসিনার জন্য দোয়া করি’

news-image

অনলাইন প্রতিবেদন : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ নিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

রোববার সকাল ৯টায় রাজশাহী জেলার পুঁঠিয়া উপজেলার শাহ্ মখদুম আশ্রয়ণ প্রকল্পের মানুষের খোঁজ নিতে যান আওয়ামী লীগের এই নেতা।

তিনি আশ্রয়ণ প্রকল্পের সবার সঙ্গে কথা বলেন এবং তাদের সুবিধা-অসুবিধার খবর নেন।

এ সময় উপস্থিত সবাই ঘর পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। ৯০ বছর বয়সি জোয়াদ মিস্ত্রী বলেন, ‘জীবনে নিজের একটা ঘর পাব এটা কখনো ভাবিনি, তিনি কাঁদতে কাঁদতে বলেন- হাসিনা আমাকে ঘর দিয়েছেন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে হাসিনার জন্য দোয়া করি।’

৭৫ বছর বয়সি অশীতিপর বৃদ্ধা সাহেরা বেগম বলেন, বহু বছর আগে শেখ সাহেব আমাকে ঘর দিয়েছিলেন, আজকে তার বেটিও অসহায় মানুষকে ঘর দিচ্ছে, আমি শেখ সাহেব ও তার বেটি হাসিনার জন্য দোয়া করি।

এ সময় এস এম কামাল হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মানুষের অন্ন ,বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও লেখাপড়ার নিশ্চয়তা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। সেই লক্ষ্যে কাজ শুরু করেছিলেন এবং ছিন্নমূল মানুষের বাসস্থানের ব্যবস্থা করা শুরু করেছিলেন কিন্তু বঙ্গবন্ধুকে ৭৫ এর ১৫ আগস্ট জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ও তাদের এদেশীয় এজেন্ট মোশতাক-জিয়া চক্রের পৃষ্ঠপোষকতায় কতিপয় বিপথগামী সেনা অফিসার বঙ্গবন্ধু সহ তার পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করে। বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা তার সততা, সাহসিকতা ও দেশপ্রেম দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার মধ্যে ১৯ ঘণ্টা পরিশ্রম করে যাচ্ছে। আজকে বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আজকে ছিন্নমূল মানুষেরা মাথা গোঁজার ঠাঁই পেয়েছে, উন্নত জীবনযাপন করছে।

এসএম কামাল যারা রাজধানীতে এসি রুমে বসে শেখ হাসিনার সমালোচনা করেন, ষড়যন্ত্র করেন, মিথ্যাচার করেন তাদের উদ্দেশে বলবো একবার গ্ৰামে এসে আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখেন যে, শেখ হাসিনা কীভাবে গ্ৰামকে শহরে রুপান্তরিত করেছেন, মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করেছেন। তাই তাদের বলবো আপনারা মিথ্যাচার বন্ধ করেন তা না হলে জনগণ আপনাদের মিথ্যাচারের জবাব দিবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, স্থানীয় সংসদ সদস্য ডা. মনছুর, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আনিকা ফারিয়া জামান অর্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না