,

ইউক্রেনে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’

news-image

অনলাইন ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে যেন দুর্দশা ঘিরে ধরেছে চারদিক থেকে। যুদ্ধের কারণে দেশটিতে নানামুখী সংকট দেখা দিয়েছে। এর মধ্যে এবার দেখা দিয়েছে খরা। দেশটির পশ্চিমাঞ্চলের জাকারপাট্টিয়ায় প্রখর তাপ আর বৃষ্টি না হওয়ায় দেখা দিয়েছে নজিরবিহীন খরা। শুকিয়ে যাচ্ছে নদীর পানিও। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষ।

তবে এ অবস্থায় সবচেয়ে ক্ষতির শিকার হচ্ছে কৃষি খাত। পানির অভাবে মৃতপ্রায় ক্ষেতের ফসল। গম এবং সূর্যমুখী উৎপাদনে অন্যতম অবস্থানে থাকা দেশটির মানুষ এখন উদ্বেগে আছে, আসছে শীতকালের জন্য প্রয়োজনীয় খাদ্যশস্য মজুদ করতে পারবে কিনা সে বিষয়ে।

সেখানকার স্থানীয় একজন বলেন, সবকিছুই শুকিয়ে যাচ্ছে। একটা ঘাসও এখানে বড় হতে পারছে না পানির অভাবে। বাগানে যে সবজির চাষ করেছি সব নষ্ট হয়ে গেছে।

শুধু ফসল নয়, পশুর খামারেও খামারিরা পড়েছেন বিপাকে। তাদের অভিযোগ, গরুর দুধ দেওয়ার পরিমাণ কমে গেছে। মুরগিও ডিম কম দিচ্ছে।

অস্বাভাবিক খরা এবং তাপে দাবানল সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে। অগ্নিনির্বাপক কর্মীরা ইতোমধ্যেই ২ হাজারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করেছে যা গত বছরের একই সময় ছিল ৬০০টির মতো।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির