,

মালাইকা-অর্জুনের ‘ঘনিষ্ঠ ভিডিও’ ফাঁস

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা বয়সে তার থেকে ১০ বছরের ছোট বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেম করেছেন- সে খবর পুরোনো। এবার তাদের দুজনের ঘনিষ্ঠ ভিডিও ফাঁস হলো। আর তা সামাজিক যোগাযোগমাধ্যমে নিমিষেই ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, অর্জুনের সঙ্গে ‘ছাইয়া ছাইয়া’ গানের তালে নেচেছেন মালাইকা। আর তাদের নাচের সে ভিডিও ভাইরাল হয়েছে।

ফ্যাশন ডিজাইনার কুণাল রাওয়ালের বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠানে নেছেছেন মালাইকা ও অর্জুন। আগামীকাল রোববার অর্পিতা মেহতার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন কুণাল। তার আয়োজন করা অনুষ্ঠানের একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। যার একটি ভিডিওতে অর্জুন এবং মালাইকাকে একসঙ্গে উদ্দাম নাচতে দেখা গিয়েছে।

ভিডিওতে আইভরি রঙের লেহেঙ্গা পরে ‘চাল ছাইয়া ছাইয়া’ গানে উদ্দাম নাচে মত্ত থাকতে দেখা গিয়েছে মালাইকাকে। এরপরই অর্জুনকে মালাইকার গায়ে মাথা রেখে ‘বোল্ড স্টেপে’ নাচতে শুরু করেন। মঞ্চে তারা একসঙ্গে রীতিমতো আগুন ঝরিয়েছেন।

মালাইকা এবং অর্জুন ছাড়াও কুনালের বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড প্রযোজক ও পরিচালক করণ জোহর, অভিনেতা অনিল কাপুর, বরুণ ধাওয়ান, তার স্ত্রী নাতাশা দালাল, অভিনেতা আদিত্য রায় কাপুর, অভিনেত্রী জাহ্নবী কাপুর, শানায়া কাপুর রাকুল প্রীত সিং, রিয়া কাপুর প্রমুখ।

আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। ২০১৯ সালে এ সম্পর্ককে স্বীকৃতি দেন অর্জুন-মালাইকা। গত বছর তারা একসঙ্গে ছুটি কাটাতে মালদ্বীপ গিয়েছিলেন। চলতি বছর প্যারিসে ছুটি কাটাতে যান তারা।

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেম সম্পর্ক শুরু হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না