শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার আসামির মৃত্যু

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ীবহরে হামলা ঘটনায় মামলার সাজাপ্রাপ্ত আসামি জাবিদ রায়হান লাকী (৪৫) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

শনিবার ভোররাতে তিনি কারা হেফাজতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কলারোয়া পৌর যুবদলের সাবেক সভাপতি ছিলেন।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, জাবিদ রায়হান লাকী প্রধামন্ত্রী শেখ হাসিনার গাড়ীবহরে হামলার ঘটনায় মামলায় ৪ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তাকে ২৪ অক্টোবর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তাকে দুই দফায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আল আহমেদ আল মাসুদ জানান, জাভিদ রায়হান লাকী ডায়াবেটিস, ফুসফুসের ইনফেকশানসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের