এক কারখানায় ১৪ নকল পণ্য উৎপাদন

news-image

নিজস্ব প্রতিবেদক,সোনাতলা প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় অনুমোদন ছাড়াই এক কারখানায় তৈরি করা হতো ১৪টি নকল পণ্য। আজ বৃহস্পতিবার দুপুরে সেই কারখানায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, সোনাতলা উপজেলা সদরের গড় ফতেপুর গ্রামে মেসার্স সালেক ফুড অ্যান্ড ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কারখানা গড়ে তোলেন ওই গ্রামের সালেক সোলার। কোনো প্রকার সরকারি প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়াই কারখানায় উৎপাদন শুরু করেন সুরভী ড্রিংকিং ওয়াটার, সুরভী মরিচ ও হলুদের গুঁড়া, সুরভী সরিষার তেল, সুরভী শ্যাম্পু, সুরভী আইস ললি, সুরভী চানাচুর, লিকুইড ডিশওয়াশ, সালেক মশার কয়েল, সালেক বলপেন, সালেক হ্যান্ড ওয়াশ, সালেক স্যানিটাইজার, সালেক টয়লেট ক্লিনার ও এসপিএল ব্যাটারির পানি। অবৈধ উপায়ে এসব পণ্য উৎপাদন ও বাজারজাত করার বিষয়টি নজরে আসে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যদের।

তথ্য পেয়ে ভ্রাম্যমাণ আদালত আজ দুপুরে ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য জব্দ করার পাশাপাশি সালেক ও মোফাজ্জলকে আটক করেন। তাদের আড়াই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে জব্দ করা প্রায় ১০ লাখ টাকার নকল পণ্য সেখানেই রোলার চালিয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমীর সালমান রনির নেতৃত্বে এই অভিযানে ছিলেন বিএসটিআই, এনএসআই, এপিবিএন ও থানা পুলিশের সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমীর সালমান রনি জানান, খাদ্য নিরাপত্তসহ অবৈধভাবে পণ্য উৎপাদনের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান