শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালক নিহত

news-image

গাজীপুর প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি এলাকায় একটি ট্রাকের ধাক্কায় অপর এক ট্রাকের চালক নিহত হয়েছেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিলীপ সিং (৫০) ময়মনসিংহের মুক্তাগাছা থানার লক্ষীখোলা এলাকার বাসিন্দা।

জিএমপির সদর থানার উপপরিদর্শক মো. আবু সাঈদ জানান, আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে পোড়াবাড়ি এলাকায় মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে চায়ের দোকানে চা পান করতে যান দিলীপ। চা পান শেষে রাস্তা পার হয়ে নিজ ট্রাকে উঠতে গেলে ময়মনসিংহগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দিলীপ নিহত হন।

ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।

 

এ জাতীয় আরও খবর

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

চট্টগ্রামের দুর্যোগে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি পুলিশ

সরকারি ব্যয়ে শৃঙ্খলা আনতে কঠোর হচ্ছে সরকার

বন্যায় পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ, প্রাণ গেল তিন শিশুর

ঢাকাসহ ১৯ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে ১৫ জুলাই পর্যন্ত

হরমুজ প্রণালি খোলার শর্তে ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশ মানার আহ্বান

সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ

সুইজারল্যান্ড ম্যাচে সতর্ক আর্জেন্টিনা, মেসিই বড় ভরসা

ইরান ইস্যুতে ট্রাম্পকে নতুন পদক্ষেপে উৎসাহিত করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য