,

জ্বালানি তেলের দাম ফের ১০০ ডলার ছাড়ালো

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়িয়েছে। সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় বৃহস্পতিবার (২৫ আগস্ট) গুরুত্বপূর্ণ পণ্যটির দাম বাড়লো। রাশিয়ার রপ্তানিতে ব্যাঘাত, প্রধান সরবরাহকারীদের উৎপাদন কমানোর সম্ভাবনা ও মার্কিন শোধনাগারের আংশিক বন্ধের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার ১২টা ৩০ মিনিটের দিকে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা শূন্য দশমিক চার শতাংশ বেড়ে ১০১ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে। এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ৩২ সেন্ট বা শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে ৯৫ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে।

উভয় অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক বুধবার তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ হয়। কারণ সৌদি জ্বালানিমন্ত্রী পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ও এর মিত্ররা দামকে সমর্থন করার জন্য উৎপাদন কমিয়ে দেওয়ার সম্ভাবনার কথা জানান। মূলত এরপরই জ্বালানি তেলের দাম বেড়ে যায়।

এর আগে সোমবার (২২ আগস্ট) সকাল ৬টা ৫৪ মিনিটে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৭ অথবা ১ দশমিক ২ শতাংশ কমে ৯৫ দশমিক ৫৫ ডলারে নামে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ দশমিক ১২ অথবা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৯ দশমিক ৬৫ ডলারে দাঁড়ায়। পরপর তিন দিন বাড়ার পর এই চিত্র দেখা যায়।

মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কন্দ্রে করে চলতি বছরের প্রথম দিকে তেলের দাম বেড়ে ১২০ ডলার ছাড়িয়ে যায়। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গুরুত্বপূর্ণ পণ্যটির দাম ১০০ ডলারের নিচে নেমে আসে। যদিও এখন তা আবার বাড়তে শুরু করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড