শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যমের সাথে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিঃ মতবিনিময়

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিঃ এর কার্যক্রম উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার গণমাধ্যম ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) দুপুরে শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিঃ এর ব্যবস্থপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ কে এম সাহেদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সিনিয়র সহ- সভাপতি পীযুষ কান্তি আচার্য, সহ-সভাপতি ইব্রাহিম খান শাদাৎ, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ আরজু, খ.আ.ম রশিদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় ডাঃ আশীষ কুমার চক্রবর্তী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা শুরু হয়েছে। এটি ঢাকাস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এর একটি সহযোগী এবং ব্রাহ্মণবাড়িয়া মালিকানাধীন প্রতিষ্ঠান। উন্নত স্বাস্থ্যসেবা প্রদান এবং গণমানুষের আস্থার একটি প্রতিষ্ঠান গড়ে উঠবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

‘ভুলনীতি ও দুর্নীতির কারণে অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছিল’ — মাসরুর রিয়াজ

বাজারে সবজির দামে অস্বস্তি

ধীরে ধীরে শক্ত অবস্থানে ফিরছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

সমুদ্রের নীল জলে প্রভার ছোঁয়া, ভেসে উঠল পুরনো স্মৃতি

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয়, মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা তুঙ্গে

অবশেষে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়

ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনোতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের মূল্য বাড়ানোর যৌক্তিকতা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশের রাজনীতি এখনো কাঙ্ক্ষিতভাবে পরিচ্ছন্ন নয়: মির্জা ফখরুল

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অনিশ্চয়তা, কোন পথে এগোবে রাজ্য?

অমর সৃষ্টির দীপ্তিতে আজও উজ্জ্বল রবীন্দ্রনাথ

গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী