,

ছোট ভাইয়ের মৃত্যুর পর পরিবার নিয়ে উধাও বড় ভাই

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার গাবতলীতে বড় ভাইয়ের ঘুষিতে প্রাণ গেছে ঠাণ্ডা মিয়া (৫০) নামের এক ব্যক্তির। গতকাল মঙ্গলবার রাতে গাবতলী উপজেলার সোনারা মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ঠাণ্ডা মিয়া ওই পাড়ার বাসিন্দা। নুরু মিয়া ও তার স্ত্রী মাজেদা বেগমের সঙ্গে ঠাণ্ডা মিয়ার ছেলে শাহ আলমের স্ত্রীর প্রায়ই ঝগড়া হতো। গতকাল রাত ৯টার দিকে আবার তাদের মাঝে ঝগড়া শুরু হলে ঠাণ্ডা মিয়া গিয়ে তার বড় ভাইকে নিষেধ করেন। এ সময় বড় ভাই ক্ষিপ্ত হয়ে ঠাণ্ডা মিয়াকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে ঠাণ্ডা মিয়া অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান। ঠাণ্ডা মিয়ার মৃত্যুর পরপরই তার বড় ভাই পরিবারের লোকজনসহ পালিয়ে যান।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ দাফন শেষে পরিবার থেকে মামলা দায়ের করা হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না