,

হ্যাক করে সোনালী ব্যাংকের ১ কোটি ৯৫ লাখ টাকা লুট

12276_sonaliহ্যাক করে সোনালী ব্যাংকের এক কোটি ৯৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম আজ এ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ২০১৩ সালের মাঝামাঝি রাষ্ট্রায়াত্ত্ব সোনালী ব্যাংকের সার্ভার হ্যাক করে আড়াই লাখ ডলার (১ কোটি ৯৫ লাখ টাকা) লুট করে হ্যাকাররা। হলমার্ক কেলেঙ্কারির পরই অভিনব এই জালিয়াতির ঘটনা ঘটে ব্যাংকটিতে। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত সোনালী ব্যাংক লিমিটেডের ‘বার্ষিক সম্মেলন ২০১৪’তে বিশেষ অতিথির বক্তব্যে সচিব বর্তমানে ব্যাংকটির অনলাইন নিরাপত্তাও হুমকিতে বলে জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এএইচএম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, পরিচালনা পর্ষদের অন্য সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সচিব বলেন, গত বছরের মাঝামাঝি সময় হ্যাকাররা অবৈধভাবে হ্যাক করে আড়াই লাখ ডলার নিয়ে গেছে। এটা ব্যাংকের নিরাপত্তার জন্য হুমকি। 

অর্থমন্ত্রী ড. মুহিত বলেন, ২০১২ সালে হলমার্কের জালিয়াতি সোনালী ব্যাংকের অভ্যন্তরীণ দুর্বলতার কারণে ঘটেছে। তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থায় যেসব জাল জালিয়াতির ঘটনা ঘটে তার মূলে থাকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা। হলমার্কের কেলেঙ্কারির ঘটনাও ঘটেছিল অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের দুর্বলতার জন্য। এইসব জালিয়াতি রোধে সব ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন মন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের যে অলস সম্পদ রয়েছে তা ব্যবহার করে ব্যবসা বাড়াতে হবে। ব্যাংকগুলোকে জনসেবা মূলক প্রতিষ্ঠান হতে হবে। ব্যাংকের পরিবেশ যেন সুন্দর ও সুস্থ হয়। সকলের আস্থা সকলের বিশ্বাস নিয়ে কাজ করতে হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর