,

পলিথিন-প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল

news-image

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামে পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক সামগ্রী দিয়ে জ্বালানি তেল (ডিজেল, পেট্রল ও অকটেন) ও গ্যাস উৎপাদন করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন পারভেজ মোশারফ নামের এক তরুণ।

পারভেজ ভুরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামের বাসিন্দা। সে মইদাম উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পাস করেন। বর্তমানে সে ভুরুঙ্গামারী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। মইদাম বাজারে তার একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান রয়েছে।

পলিথিন ও প্লাস্টিক সহজে না পচায় মাটির গুণাগুণ নষ্ট হয়। আগুনে পোড়ালে কার্বন তৈরি হয়, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। সেই পলিথিন ও প্লাস্টিককে কাজে লাগিয়ে তেল তৈরি করায় পারভেজের উদ্ভাবনকে বাহবা দিচ্ছেন স্থানীয়রা। তার তেল তৈরি করা দেখতে স্থানীয়রা ভিড় করছেন এবং এলাকাবাসীর মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, প্রায় আড়াই বছর আগে ইউটিউবে পলিথিন দিয়ে তেল উৎপাদন করা দেখে পারভেজ তেল তৈরি করতে উৎসাহী হন। এ কাজের জন্য স্টিলের তৈরি একটি খালি তেলের ড্রাম, একটি মাঝারি আকারের প্লাস্টিকের ড্রাম, স্টিল ও প্লাস্টিকের কয়েক ফুট সরু পাইপ এবং চারটি প্লাস্টিকের বোতল প্রয়োজন হয়। পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক সামগ্রী স্টিলের ড্রামে ভরে নির্দিষ্ট মাত্রায় তাপ দেওয়া হলে সেগুলো গলে গ্যাসে পরিণত হয়।

সেই গ্যাস ড্রামের সঙ্গে যুক্ত স্টিল ও প্লাস্টিক পাইপ দিয়ে পানি ভর্তি অপর একটি ড্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাইপলাইনের সঙ্গে যুক্ত চারটি বোতলে চলে যায়। প্রথম বোতলে জমা হয় ডিজেল। দ্বিতীয় বোতলে জমা হয় পেট্রল এবং তৃতীয় বোতলে জমা হয় অকটেন। শেষের বোতলে রাখা পানিতে পাইপলাইন দিয়ে আসা গ্যাস ঠাণ্ডা হয়ে জ্বালানি গ্যাসে পরিণত হয় এবং পাইপলাইনের শেষ প্রান্তে থাকা স্টিলের পাইপ দিয়ে বেরিয়ে আসে।

পারভেজ বলেন, ‘১০ কেজি পলিথিন বর্জ্য থেকে চার লিটার ডিজেল, দুই লিটার পেট্রল, এক লিটার অকটেন পাওয়া যাবে। পেট্রল দিয়ে মোটরসাইকেল চালিয়েছি, কোনো সমস্যা হয়নি। পরিবেশের জন্য ক্ষতিকর পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক আবর্জনার পরিবর্তে সম্পদে পরিণত করা সম্ভব। এ জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন।’

মইদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মজিদ বলেন, পারভেজ পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন দিয়ে জ্বালানি তেল উৎপাদন করছে। এতে এক দিকে পরিবেশ ভালো থাকছে। অন্যদিকে জ্বালানি তেল উৎপাদিত হচ্ছে। এই পদ্ধতিতে বাণিজ্যিকভাবে তেল উৎপাদন করা গেলে স্বল্পমূল্যে জ্বালানি তেল পাওয়া সম্ভব হবে।

পাথরডুবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সবুর বলেন, এক তরুণ পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক দিয়ে জ্বালানি তেল ও গ্যাস উৎপাদন করছে শুনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সহাযোগিতা প্রদান করলে এ ক্ষেত্রে সে আরও ভালো করবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না