,

পররাষ্ট্রমন্ত্রীকে নোটিশ পাঠানো আইনজীবীকে হত্যার হুমকি

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আইনজীবী রাশেদ।

জিডিতে তিনি লিখেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠানোর পর থেকে দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে আমাকে গালিগালাজ করে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। আজ সকালে একটি মোবাইল নম্বর থেকে কল করে আমাকে বলা হয়, ‘সমস্যার সমাধান করবি কি না?’ আমি তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ডাইরেক্ট গুলি কইরা মাইরা ফালাই, এটাই আমার পরিচয়।’ তারপর আমি ফোন কল কেটে দিই। পরে একই ব্যক্তি আবারও আমাকে কল করে কোর্টের সামনে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়।’

শাহবাগ থানায় জিডি করেছেন আইনজীবী রাশেদ
জিডির বিষয়ে জানতে চাইলে আইনজীবী রাশেদ বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পারিনি। আমি পররাষ্ট্রমন্ত্রীকে উকিল নোটিশ পাঠিয়েছি বলেই এই হত্যার হুমকি এসেছে।’

গত বৃহস্পতিবার চট্টগ্রামে একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের একটি অংশ ব্যাপক বিতর্ক তৈরি করে। মন্ত্রী বলেছিলেন, ভারতের নয়াদিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়। আমি দেশটিতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। আজ অনেকের বক্তব্যতে সেটাই এসেছে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।

এরপর ২১ আগস্ট আইনজীবী রাশেদ পররাষ্ট্রমন্ত্রীকে একটি লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে মন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে বলা হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির