রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের গলায় ছুরি ঠেকিয়ে মাকে ধর্ষণ

news-image

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বোনের বাড়ি বেড়াতে যাওয়ার পথে অপহরণের পর ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। দুর্বৃত্তরা ওই গৃহবধূর ছেলের গলায় ছুরি ঠেকিয়ে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় গতকাল শনিবার হরিপুর থানায় ওই গৃহবধূ বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার আসামিরা হলো- হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের হাটপুকুর গ্রামের সলেমান আলীর ছেলে ফজলুর রহমান (২২), চাপধা পিপলা গ্রামের করিমুল ইসলামের ছেলে রিসাদ (২১), একই এলাকার গুচ্ছগ্রামের শাহজাহান আলীর ছেলে আকাশ (২২) এবং রকিম ও লসকর নামে অজ্ঞাত দুজন। পরে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তার সাত বছর বয়সী ছেলেকে নিয়ে ওই নারী বোনের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। রাণীশংকৈল উপজেলার কামারপুকুর এলাকা থেকে দুর্বৃত্তরা ওই গৃহবধূকে অপহরণ করে চাপধা বাজারের পাশের একটি আম বাগানে নিয়ে যায়। সেখানে ওই গৃহবধূর ছেলের গলায় ছুরি ঠেকিয়ে তাকে ধর্ষণ করে। রাত ১২টার দিকে ওই নারীকে রাস্তার পাশে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ফজলুর রহমান নামে একজনকে আটক করে ৯৯৯ নম্বরে কল দেন। পরে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে।

হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, পাঁচ আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের সামনে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে। আদালতের নির্দেশে তাদের কারাগারের পাঠানো হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের