,

পুত্রবধূর মৃত্যুর সংবাদে মারা গেলেন শ্বশুর

news-image

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি : ফেনীর দাগনভূঞায় পুত্রবধূর মৃত্যুর সংবাদ শুনে শ্বশুরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে দাগনভূঞা উপজেলার বারহীগবিন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

আজ রোববার সকাল ১০টায় বারাহীগোবিন্দ বটতলা জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

শফিকুল আলম স্বপন নামে স্থানীয় এক ব্যক্তি জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বারহীগবিন্দ গ্রামের ওয়ারিশ হাজী বাড়ির আবু তাহেরের পুত্রবধূ রিনা আক্তার (৩৬) মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পুত্রবধূর মৃত্যুর সংবাদ শুনে ওইদিন দুপুর ১টার দিকে আবু তাহেরের (৮০) মৃত্যু হয়। রিনা আক্তার ৩ সন্তানের জননী। তার স্বামী মাহফুজার রহমান বিদেশে থাকেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির