,

হোটেলে ১০৬ জনকে ৩০ ঘণ্টা জিম্মি, নিহত ২১

news-image

অনলাইন ডেস্ক : আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ৩০ ঘণ্টা অভিযান চালিয়ে ১০৬ জন জিম্মিকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে গত শুক্রবার রাতে গুলি ও দুটি গাড়িবোমা হামলা চালিয়ে রাজধানীর হায়াত হোটেলে ঢোকে জঙ্গিরা।

সোমালিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর দীর্ঘ অভিযানে অন্তত ২১ জন নিহত এবং আরও ১১৭ জন আহত হয়েছেন। জঙ্গিদের কাছ থেকে হোটেলটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কর্মকর্তারা। এ ছাড়া আল কায়দার অনুসারী জঙ্গি গোষ্ঠী আল-শাবাব হোটেলে হামলার দায় স্বীকার করেছে। পুলিশ কমান্ডার আবদি হাসান মোহাম্মদ হিজরা সাংবাদিকদের নারী ও শিশুসহ ১০৬ জন জিম্মি উদ্ধারের খবর নিশ্চিত করেন।

বিবিসি জানায়, গত শুক্রবার রাত এবং শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের তুমুল লড়াইয়ের কারণে হায়াত হোটেলের অধিকাংশই ধ্বংস হয়ে গেছে। কয়েকটি ভিডিও ফুটেজে বিস্ফোরণ এবং ভবনের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

গত মে মাসে নতুন প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ নির্বাচিত হওয়ার পর সোমালিয়ায় শুক্রবারের হামলাটি ছিল প্রথম জঙ্গি হামলা। দেশটির সরকারকে উৎখাতে দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে আসছে আল-শাবাব। সোমালিয়ার দক্ষিণ এবং মধ্যাঞ্চল এই দলটির নিয়ন্ত্রণে রয়েছে। তাদের প্রভাব রয়েছে রাজধানী মোগাদিসুতেও।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না