,

তুরস্কে ৭ মাসে ১১ হাজার অভিবাসী উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের গত সাত মাসে এজিয়ান সাগর থেকে ১১ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তুরস্ক। তুরস্কের কোস্টগার্ড কমান্ড ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এজিয়ান সাগর থেকে উদ্ধার হয়েছে ১১ হাজার ১১১ জন অভিবাসন প্রত্যাশী।

তুরস্কের কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে ৯ হাজার ৯৭৩ জন অভিবাসীকে অবৈধভাবে তুরস্কের সীমানায় পুশব্যাক করেছে গ্রিসের কোস্টগার্ড। এছাড়া আরও এক হাজার ১৩৮ জনকে বিভিন্ন কারণে এজিয়ান সাগর থেকে উদ্ধার করা হয়েছে।

বছরের শুরুতে চালু হওয়া এই পুশব্যাকের ঘটনা ধীরে ধীরে বেড়ে জুলাইয়ে এসে রেকর্ড গড়ে এক হাজার ৯৩৩ অভিবাসীকে তুরস্কে পুশব্যাক করা হয়েছে।
কোস্টগার্ড উল্লিখিত সময়ের মধ্যে সাতজন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে। এছাড়া একই সময়ে ৮০ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

নতুন জীবনের সন্ধানে ইউরোপে পাড়ি দেওয়ার জন্য তুরস্ক অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে আশ্রয়প্রার্থী ও অভিবাসন প্রত্যাশীদের কাছে জনপ্রিয়। বিশেষ করে যুদ্ধ ও নিপীড়নের হাত থেকে বাঁচতে আফগানিস্তান ও সিরিয়া থেকে প্রচুর সংখ্যক অভিবাসন প্রার্থী তুরস্ককে ব্যবহার করে ইউরোপে ঢোকার চেষ্টা করছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির