,

ককপিটে ঘুমিয়ে পড়ায় ২ পাইলট বরখাস্ত

news-image

অনলাইন ডেস্ক : ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়োজাহাজের ককপিটে ঘুমিয়ে পড়ার অভিযোগে দুই পাইলটকে সাময়িক বরখাস্ত করেছে ইথিওপিয়ান এয়ারলাইনস। গত সোমবারের ঘটনায় দুজনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এবিসি নিউজ।

দ্য এভিয়েশন হেরাল্ডের খবরে বলা হয়েছে, ওই দিন বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি সুদানের রাজধানী খার্তুম থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার দিকে যাচ্ছিল, কিন্তু অবতরণ না করে এটি ৩৭ হাজার ফুট উঁচুতে ঝুলে থাকে। এ সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে ঘুমন্ত দুই পাইলটের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। যদিও অটোপাইলট ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর অ্যালার্মে ঘুম ভাঙে তাদের।

জেগে ওঠার পর পরিস্থিতি সামলে নিতে সক্ষম হন ওই দুই পাইলট। প্রায় ২৫ মিনিট দেরিতে আদ্দিস আবাবায় উড়োজাহাজটি নিরাপদ অবতরণে সক্ষম হয়। ইথিওপিয়ান এয়ারলাইনস গতকাল শনিবার জানিয়েছে, পরবর্তী তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দুই পাইলটকে। এয়ারলাইনসটি আরও জানায়, তদন্ত শেষে অভিযুক্তদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির