,

ইঞ্জিন বিকল: পাঁচদিন ধরে সাগরে ভাসতে থাকা ট্রলার থেকে ৪৪ জেলেকে উদ্ধার

news-image

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : ইঞ্জিন বিকল হয়ে পাঁচদিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা দুইটি ট্রলার থেকে ৪৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রোববার (২১ আগস্ট) কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোংলা বন্দরের আকরাম পয়েন্টের অদূরে বঙ্গোপসাগরের ত্রিকোণা দ্বীপ এলাকা থেকে বিকল এফবি ‘রিভার মেট’ নামক ফিশিং ট্রলার থেকে ২১ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। আর বঙ্গোপসাগরের মহিপুর মোহনা থেকেও ৬ নটিক্যাল মাইল গভীর সাগর থেকে ইঞ্জিন বিকল এফবি ‘মায়ের দোয়া’ ট্রলার থেকে ২৩ জেলেকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

ঝড়ের কবলে পড়ে ট্রলারের ক্রাংকশ্যাফট ও পিস্টন ভেঙে যাওয়ায় ৫ দিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে ছিলো ট্রলার দুটি। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না