সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ডিমের দোকানে অভিযান, জরিমানা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ভোক্তা পর্যায়ে ডিমের দাম স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় ডিমের আড়ত ও দোকানগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৩টি ডিমের আড়তকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২০ আগস্ট) দুপুরে শহরের ফারুকী বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।
তিনি জানান, ডিমের বাজার স্বাভাবিক রাখতে অভিযান চালানো হয়েছে। অভিযান চলাকালে ফারুকী বাজারের ৩টি ডিমের আড়ত ও দোকানকে মূল্য তালিকা না থাকা এবং ক্যাশ মেমো সংরক্ষণ না করায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সকল আড়ত ও দোকান মালিকদের মূল্য তালিকা এবং ক্যাশ মেমো সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে করে দোকানদার কত মুনাফা করছে— সেটি বুঝা যাবে। জেলায় ডিমের বাজার স্বাভাবিক রাখতে এরকম অভিযান নিয়মিত চালানো হবে বলেও জানান এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন আজ

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ