বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি জোট ধর্ণা দিয়েও বিদেশীদের কাছে পাত্তা পাচ্ছে না

news-image

সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন, নির্বাচনে না এসে এবং আন্দোলনে পরাজিত হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত জোট এখন বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে। কিন্তু তাদের অতীতের ধ্বংসাত্মক-নাশকতামূলক জঙ্গী অপতৎপরতার কারণে বিদেশীদের কাছেও তারা এখন পাত্তা পাচ্ছে না। বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন সরকারী দলের নূরুল ইসলাম সুজন, কাজী কেরামত আলী, সোহরাব উদ্দিন, এনামুল হক, মোসলেম উদ্দিন, কাজী রোজী, রহিম উল্লাহ, জাতীয় পার্টির চীফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী ও খোরশেদ আরা হক। আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের চীফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত জোট যে বীভৎস নোংরা খেলায় মেতেছিল, তা দেশবাসীর সামনে স্পষ্ট। তিনি বলেন, বিএনপির মতো জাতীয় পার্টি কখনও নির্বাচন বর্জন করেনি। জাতীয় পার্টি সকল সময়ই নির্বাচনমুখী দল। রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছিল বলেই দেশে অসাংবিধানিক শক্তি ক্ষমতায় আসতে পারেনি।  সরকারী দলের নূরুল ইসলাম সুজন বলেন, আদালতের বিরুদ্ধে কেউ হরতাল ডাকে কোন সভ্য দেশে তার নজির নেই। সন্ত্রাসী দল জামায়াত-শিবির তাই করেছে। কিন্তু দেশের জনগণ ঘৃণাভরে স্বাধীনতাবিরোধীদের ডাকা হরতাল প্রত্যাখ্যান করেছে। 

মোসলেম উদ্দিন বলেন, আগে বাংলাদেশে সেøাগান ছিল চালের দাম কমাতে হবে। বর্তমান সরকারের আমলে এখন সেøাগান হচ্ছে চালের দাম বাড়াতে হবে। দেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে এটিই তার প্রমাণ। 


 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা