বাম জোটের নতুন সমন্বয়ক প্রিন্স

news-image

নিজস্ব প্রতিবেদক : সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সকে বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে নতুন সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স ঢাকা পোস্টকে বলেন, প্রতি তিন মাস পর পর জোটের সমন্বয়ক পরিবর্তন করা হয়। সেই ধারাবাহিকতায় জোটের নতুন সমন্বয়ক করা হয়েছে আমাকে।

তিনি আরও বলেন, বাম গণতান্ত্রিক জোট তাদর লক্ষ্য এগিয়ে যাবে। দেশে যে দুঃশাসন চলছে তার পরিবর্তন করাই আমাদের লক্ষ্য।

একইসঙ্গে দেশে যে দ্বিদলীয় ক্ষমতা চক্র চলছে, তার বিকল্প হিসেবে বাম গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া। আগামী ২৫ তারিখ বাম জোটের হরতাল রয়েছে। সেই হরতালকে দেশের মানুষ নিজের হরতাল মনে করে রাজপথে অংশ নেবে বলে আমি আশা করি।

উল্লেখ্য, বাম জোটের সর্বশেষ সমন্বয়ক ছিলেন অধ্যাপক আব্দুস সাত্তার।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার