,

ভক্তকে চড় মারলেন সামান্থা

news-image

বিনোদন ডেস্ক : সুন্দর অভিনয় আর ব্যক্তিগত জীবনের নানা বিতর্কের কারণে সবসময়ই আলোচনায় থাকেন দক্ষিণী তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি উঠে এসেছে ১০ বছর আগের এক ঘটনা।

আজ থেকে প্রায় ১০ বছর আগে তিরুপতিতে ছবির প্রচারে গিয়ে ঘটেছিল এক অপ্রীতিকর ঘটনা। লোকে লোকারণ্য শপিংমলে হঠাৎই এক ভক্তকে চড় মেরে বসেন সামান্থা। কথাটি শুনে অবাক হলেও এটিই সত্যি। ভারতীয় আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইয়ে মায়া চেসাভা’ ও ‘বৃন্দাভনম’-এর সাফল্যের পর তিরুপতিতে এক ছবির প্রচারে যান সামান্থা। তাকে দেখতে অনুরাগীদের ছিল উপচেপড়া ভিড়। এরই মধ্যে এক ভক্ত নায়িকাকে টেনে ধরেন। এমনভাবে টেনে ধরেছিলেন যে, নায়িকার দেহরক্ষীরাও সেই ভক্তকে সরাতে পারছিলেন না। এমন সময় রেগে গিয়ে তাকে কষে চড় মারেন সামান্থা।

তবে চড় মেরে পরিস্থিতি সামাল দিলেও এ ঘটনায় বেশ আলোচনা-সমালোচনা সইতে হয়েছিল সামান্থাকে।

বর্তমানে তুমুল জনপ্রিয় এ নায়িকার ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। দক্ষিণী ও মুম্বাইয়ে ধাপিয়ে বেড়াচ্ছেন নায়িকা। এই ডিসেম্বরে মুক্তি পাবে তার অভিনীত নতুন ছবি ‘খুশি’।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির