শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজশিক্ষিকার মৃত্যু, আদালতে স্বামী মামুন

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরে ভাইরাল হওয়া কলেজশিক্ষিকা খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় স্বামী কলেজছাত্র মামুন হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিকেল ৫টার দিকে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীনের আদালতে তোলা হবে।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে তাকে কোর্ট হাজতে নেওয়া হয়। মামুনকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

এদিকে নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ রায় জানান, ময়নাতদন্তে কলেজশিক্ষকার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের সুরতহাল ও মেডিকেল টিমের রিপোর্টে হত্যার বিষয়ে নিশ্চিত না হওয়ায় আলামত ঢাকায় পাঠানো হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, রোববার রাতে কলেজ শিক্ষিকার চাচাতো ভাই সাবের উদ্দিন বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন। মামলায় কাউকে অভিযুক্ত না করায় আটক মামুনকে ৫৪ ধারায় আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১২ ডিসেম্বর কাজী অফিসে গিয়ে কলেজছাত্র মামুন ও শিক্ষক খায়রুন নাহার বিয়ে করেন। বিয়ের ছয় মাস পর বিষয়টি জানাজানি হয়। এর এক বছর আগে ফেসবুকে শিক্ষক নাহারের সঙ্গে একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামের কলেজছাত্র মামুনের পরিচয় হয়। পরে তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন।

এ জাতীয় আরও খবর

শুভেন্দু: অনুপ্রবেশকারীদের আদালতের আগে সীমান্তে ফেরত পাঠানো হবে

রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ছাত্রদলের

বাংলাদেশি পাসপোর্টে আবার ‘ইসরায়েল ব্যতীত’ যুক্ত হচ্ছে

গণস্বাস্থ্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স চালু করলো

গাজীপুরে তিন কারখানায় শ্রমিক বিক্ষোভ, পুলিশ ছত্রভঙ্গ করেছে

খালেদাকে দেওয়া ‘কালো মানিক’ এবার বিক্রয়ের পথে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রদল নেতা বহিষ্কার

ঈদে ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা সচল রাখার নির্দেশ

ঈদুল আজহায় মেট্রোরেলের বিশেষ সময়সূচি

৬ জেলায় রাতের ঝড়ের সতর্কতা

ঈদের আগে ২০ দিনে রেমিট্যান্স ৩২ হাজার কোটি টাকা

রামিসাসহ সকল হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল