রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীকে খুশি করতে ‘রক্ষিতা’ আনলেন স্ত্রী!

news-image

অনলাইন ডেস্ক : ভালোবাসার মানুষকে সবাই সুখী দেখতে চায়। ব্যতিক্রম নয় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাসিন্দা পাথিমা চমনানও (৪৪)। সম্প্রতি স্বামীকে খুশি করতে সুন্দরী এবং শিক্ষিতা উপপত্নী নিয়োগ করেছেন তিনি। আর বিষয়টি নিয়ে কোনো লুকোচাপা করতে নারাজ পাথিমা। স্বামীর জন্য উপপত্নী চেয়ে ভিডিও বিজ্ঞাপন বানিয়েছিলেন তিনি, যা ভাইরাল হতে মুহূর্তও লাগেনি।

পাথিমা জানান, দীর্ঘদিন ধরে স্বামী ও তার বিছানা আলাদা। নানা কারণে তাদের মধ্যে ঝামেলা হত। আর সে কারণে স্ত্রী হিসেবে তার মনটা কেমন যেন খচখচ করে। এ কারণেই তিনি স্বামীর জন্য উপপত্নী চেয়ে বিজ্ঞাপন দেন। তবে বিজ্ঞাপনে একজন নয়, তিনজন কলেজ পাশ করা অল্পবয়সী, অবিবাহিত নারীর খোঁজ চেয়েছেন পাথিমা। যাদের এই কাজের জন্য বেতন মিলবে ৪০ হাজার ৩৫৩ টাকা।

পাথিমা ভিডিওতে বলেন, ‘বেতনের পাশাপাশি বিনামূল্যে থাকার জায়গা এবং খাবার দেওয়া হবে। তবে আপনাকে আমাকে সাহায্য করতে হবে। আমার অফিসে নথিপত্রের কাজে সাহায্য করতে দুজনকে নিয়োগ দেওয়া হবে। অন্য একজনকে আমার, আমার, স্বামীর এবং আমাদের সন্তানদের যত্ন নেওয়ার জন্য নিয়োগ দেওয়া হবে। আমি নিশ্চয়তা দিচ্ছি আপনার এবং আমার মধ্যে কোনোদিন ঝগড়া হবে না।’

পাথিমা আরও বলেন, ‘প্রার্থীদের পক্ষে আমার স্বামীকে খুশি রাখতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপপত্নীদের ওকে সঙ্গ দিতে এবং বিনোদন দিতে পারদর্শী হতে হবে। তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন স্বভাবের হতে হবে। ভালো কথাবার্তা বলতে জানতে হবে। আমার স্বামী প্রচুর পরিশ্রম করেছেন। এখন আমি তাকে সুখী দেখতে চাই।’

পাথিমা বলেন, ‘আমার স্বামীর জন্য উপপত্নী খুঁজছি, কারণ আমি শারীরিকভাবে অনেক কষ্টের মধ্যে রয়েছি। আমার ক্রনিক ডিপ্রেশন আছে। বুঝতে পারছি আমি আমার স্বামীর যত্ন নিতে পারছি না। স্বামীর সঙ্গে ঘুমাচ্ছি না। আমার খালি মনে হচ্ছে, আমি একজন ভালো স্ত্রী নই।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনটি দেখে চমকে গিয়েছেন পাথিমার স্বামী। এ বিষয়ে কিছুই জানতেন না উল্লেখ করে তিনি বলেন, ‘আমার স্ত্রী বলেছিলেন তিনি আমার যত্ন নেওয়ার জন্য কাউকে চান। আমার কোনোদিন এমন কোনো ইচ্ছা ছিল না। কিন্তু আমার স্ত্রী যখন বলছেন, আমি না করব না।‘

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

প্রশ্নফাঁসের দাবি গুজব বলে জানালেন শিক্ষামন্ত্রী