,

হলিউড অভিনেত্রী অ্যান হেচে আর নেই

news-image

বিনোদন ডেস্ক : গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার এক সপ্তাহ পর হলিউড অভিনেত্রী অ্যান হেচে হাসপাতালে মারা গেলেন। অভিনেত্রীর বয়স হয়েছিল ৫৩ বছর। অ্যান হ্যাশের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পারিবারিক মুখপাত্র। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এক উজ্জ্বল আলোকে হারালাম। হারিয়ে ফেললাম এক প্রাণোচ্ছল, দয়ালু মানুষকে, যত্নশীল মা ও বিশ্বস্ত বন্ধুকে।’

শুক্রবার (৫ আগস্ট) গাড়ি দুর্ঘটনায় আহত হন হলিউড অভিনেত্রী অ্যান হেচে। দুর্ঘটনার সময় নিজেই গাড়িটি চালাচ্ছিলেন অভিনেত্রী। দুর্ঘটনাটি ঘটে পশ্চিম লস অ্যাঞ্জেলসে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে গিয়ে আঘাত হানে গাড়িটি। দুর্ঘটনার পরে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন অভিনেত্রী।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে অ্যান হ্যাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে।

নব্বইয়ের দশকে একাধিক হলিউড ছবিতে অভিনয় করেছিলেন অ্যান হেচে। তার মাঝে ‘আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার’, ‘সিক্স ডেইজ সেভেন নাইটস’ এবং ‘ডোনি ব্রাসকো’ অন্যতম।

নিয়মিত ছোট পর্দায় অভিনয় করছিলেন অ্যান হেচে। ‘দ্য ব্রেভ’, কোয়ান্টিকো, ‘শিকাগো পিডি’র মতো অসংখ্য হিট টেলিভিশন সিরিজে দেখা মিলেছে তার।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির