,

সাকিবের সঙ্গে বৈঠকে পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আজ শনিবার তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেছেন। গুলশানে পাপনের বাসায় এ বৈঠক চলছে। বৈঠকে বিসিবির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত আছেন বলে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়ে আলোচনা হবে। সাকিব পুনরায় জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব পাবেন নাকি মাহমুদউল্লাহ রিয়াদই দায়িত্বে থাকবেন তা নিয়ে আলোচনা হবে।

বৈঠক সূত্রে আরও জানা যায়, আজকের বৈঠকে বিসিবিকে না জানিয়ে বেটউইনারের সঙ্গে চুক্তির কারণ দর্শাতে বলা হবে সাকিবকে। যদিও তিনি আগেই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছেন।

এর আগে গত বৃহস্পতিবারই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বেটউইনারের সঙ্গে সাকিব আল হাসান চুক্তি বাতিল না করলে তার জাতীয় দলেই জায়গা হবে না এবং বিসিবির সঙ্গে তার কোনো সম্পর্কও থাকবে না।

সেদিন সন্ধ্যাতেই সাকিব সেই চুক্তি থেকেই সরে আসার সিদ্ধান্তের কথা জানান। বেটউইনারের সঙ্গে চুক্তির বিষয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছিলেন সাকিব। আজ শনিবার সেই পোস্টটিও মুছে দিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী