,

জলোচ্ছ্বাসে প্লাবিত সুন্দরবন

news-image

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে তিন ফুটেরও বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন। আজ শুক্রবার দুপুরে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ পুরো বনাঞ্চল। এ ছাড়া মোংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, গত বুধ ও বৃহস্পতিবার দুই থেকে আড়াই ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে সুন্দরবন প্লাবিত হলেও আজ তিন ফুটের অধিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে পুরো সুন্দরবন। এতে করমজলের রাস্তাঘাটসহ বনাঞ্চলে পানি থৈ থৈ করছে। তবে এখন পর্যন্ত প্রজনন কেন্দ্রের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, ‘আজ মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। ফলে আজও স্বাভাবিক জোয়ারের তুলনায় অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হবে মোংলার নিম্নাঞ্চলসহ সুন্দরবন উপকূল।’

তিনি আরও বলেন, ‘স্থল নিম্নচাপটি ভারতের মধ্যদেশে গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে আগামীকাল শনিবার থেকে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করবে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না