,

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৫ শতাংশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার অনুষ্ঠিত এ ভর্তি পরিক্ষায় প্রায় ৮৫ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ এ তথ্য নিশ্চিত করেন।

আব্দুস সামাদ বলেন, ‌‌‘আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর ১৪টি কেন্দ্রে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শতকরা ৮৫ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি।

কবে নাগাদ ভর্তি পরিক্ষার ফল প্রকাশ করা হবে এ বিষয়ে অধ্যাপক সামাদ বলেন, ‘সাধারণত সাত দিনের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব। তবে সাত দিন হয়ত লাগবে না। আশা করি, এর আগেই ফল প্রকাশ করতে পারব।’

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলের ওপর কোন সন্দেহ থাকলে যে কোনো পরীক্ষার্থী চাইলে পুনরায় নিরীক্ষা করার সুযোগ পাবেন। এক্ষেত্রে মেধাতালিকা প্রকাশের তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকার অগ্রণী ব্যাংকের শাখায় ১০০০/- (এক হাজার) টাকা নিরীক্ষা ফি জমা দিয়ে জমা রশিদসহ ‘বিজ্ঞান ইউনিট’ প্রধান (ডিন, বিজ্ঞান অনুষদ) বরাবর আবেদন করতে হবে। নিরীক্ষার ফলে প্রার্থীর অর্জিত নম্বরের পরিবর্তন হলে নিরীক্ষা ফি ফেরত দেওয়া হবে এবং মেধা তালিকায় প্রয়োজনীয় সংশোধন করে নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড