সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কবুতরের জন্য প্রাণ গেল যুবকের

news-image

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের বনলতা রিফ্যাক্টরির একটি ইটভাটার বৈদ্যুতিক খুঁটি বেয়ে উপরে উঠে কবুতর ধরতে গিয়ে প্রাণ হারালো তারেক বাবু (১৯) নামে এক যুবক। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তারেক বাবু দিনাজপুরের নবাবগঞ্জের মধ্যম মাগুরা গ্রামের আজাদ আলীর ছেলে। তিনি ম্যাকসন সিকিউরিটি কোম্পানির সিকিউরিটি গার্ড হিসেবে ওই ফ্যাক্টরিতে দায়িত্বরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সহকর্মী শাহাব উদ্দিন জানান, গতকাল রাত ২টার দিকে ফ্যাক্টরির উত্তর পাশের বৈদ্যুতিক লাইনের নেগেটিভ তারে একটি কবুতর বসে থাকতে দেখে তিনি খুঁটি বেয়ে উপরে ওঠেন। কিন্তু ৩৩ হাজার ভোল্টেজের ওই লাইনের কাছাকাছি যেতেই বিদ্যুতায়িত হয় ও বিকট শব্দের পর নিচে আছড়ে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কবুতরটি ধরতে লোহার রড ব্যবহার করায় দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান তারেক।

 

এ জাতীয় আরও খবর

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা

এডিপির বড় অংশ মেগা প্রকল্পে, বরাদ্দের শীর্ষে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

গাজীপুরে ‘টর্চার সেল’ অভিযোগ, তদন্তের নির্দেশ

এইচএসসির মান নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের

প্রতি আসনে বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের রুলিং

জয় দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন