,

বৈরী আবহাওয়া, ভোলায় লঞ্চ চলাচল বন্ধ

news-image

ভোলা উত্তর প্রতিনিধি : তৃতীয় দিনের মতো ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বৃহস্পতিবার বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি এ মৌসুমের সর্বোচ্চ জোয়ার। এতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের অন্তত ৩০টি গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।

এদিকে, সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ফলে নদী ও সাগর মোহনা উত্তাল। সকাল থেকে থেমে ভারী বর্ষণও হয়েছে। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ১০ নটিক্যাল। এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ৩ নম্বর সতর্কতা সংকেত থাকায় মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলে নিরাপদে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন।

এদিকে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৬৫ ফুটের নিচে সব নৌযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিটিএ)।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর