,

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা

news-image

অনলাইন ডেস্ক : অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ। ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মো. সাজ্জাদ হোসেনকে মারধরের ঘটনায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসন এখনও দোষীদের শনাক্ত করতে না পারায় তারা এ কর্মসূচি ঘোষণা করে।

আজ বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির সভাপতি ডা. মহিউদ্দিন জিলানী ও সাধারণ সম্পাদক ডা. মারুফ উল আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্র গত ৮ আগস্ট রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিনা কারণে ঢাকা মেডিকেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মো. সাজ্জাদ হোসেনের ওপর বর্বরোচিত হামলা চালায়। এই ঘটনার ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও অপরাধীদের শনাক্ত না হওয়ায় ও তাদের আইনের আওতায় আনতে না পারার প্রতিবাদস্বরূপ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার মারধরের অভিযোগ এনে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ডা. সাজ্জাদ হোসেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর