,

ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, আহত ৪০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে মঙ্গলবার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর অভিযানে একজন সিনিয়র কমান্ডারসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।

গাজার উপকূলীয় ছিটমহলে তিন দিনের বিমান হামলার পর ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের মধ্যে যুদ্ধবিরতির দু’দিন পর এই অভিযান চালায় ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, নাবলুস শহরে অভিযানে আল-আকসা শহীদ ব্রিগেডের কমান্ডার ইব্রাহিম আল-নাবুলসি নিহত হয়েছে, বাড়িতে অবস্থানকারী আরেক সন্ত্রাসী ও মারা গেছে।

আল-আকসা শহীদ ব্রিগেড ইসরায়েল বিরোধী প্রধান গোষ্ঠীগুলির মধ্যে একটি যা ক্ষমতাসীন ফাতাহ পার্টির অধীনে কাজ করে।

ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, নাবালুসে অভিযান পরিচালনা কালে ফিলিস্তিনিরা সৈন্যদের দিকে ঢিল ছুড়লে নাবলুসের অন্যান্য অংশেও ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ভিড় ছত্রভঙ্গ করতে গুলির মাধ্যমে প্রতিক্রিয়া জানায় সেনাবাহিনী। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না