,

জ্বালানি তেলের দাম বৃদ্ধি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেল ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধির প্রজ্ঞাপন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এ রিটে তেলের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা গেজেট স্থগিত, বাতিল ও প্রত্যাহার চাওয়া হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। এ রিটে বিবাদী করা হয়েছে জ্বালানি সচিব, জ্বালানি উপ-সচিব ও বিইআরসির চেয়ারম্যানকে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্টে বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এর আগে, ডলার সংকট এবং বিশ্ববাজারে দাম বাড়ার কারণ দেখিয়ে গত শুক্রবার (৫ আগস্ট) বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ডিজেল ও কেরোসিনের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হয়। অকটেন ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রোল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করেছে সরকার।

হঠাৎ করে সব ধরনের তেলের দাম বাড়ানোর কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিভিন্ন জায়গায় দাম বাড়ানোর কারণে বিক্ষোভ ও ভাঙচুরও হয়েছে।

এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে শনিবার (৬ আগস্ট) বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটের বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া এক টাকা ৮০ পয়সার জায়গায় দুই টাকা ২০ পয়সা, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটার দুই টাকা ১৫ পয়সার জায়গায় দুই টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড