,

শস্য নিয়ে আরও চার জাহাজ ইউক্রেন ছাড়লো

news-image

অনলাইন ডেস্ক : স্থানীয় সময় আজ রোববার ওডেসা এবং চোরনোমোর্স্ক বন্দর থেকে জাহাজগুলো রওনা হয়। জাহাজগুলো বসফরাস প্রণালীর মধ্য দিয়ে যাবে।

গত মাসে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ট্রানজিটে থাকা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে নিশ্চিত করে।

ইউক্রেনের বন্দরগুলোতে রাশিয়ার নিষেধাজ্ঞার ফলে ২০ মিলিয়ন টন শস্য আটকে যায়। তবে নতুন চুক্তি বহাল থাকলে ইউক্রেন প্রতি মাসে ৩০ লাখ টন পর্যন্ত শস্য রপ্তানি করবে বলে আশা করছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, নিরাপদে শস্য রপ্তানির ভাল লক্ষণ রয়েছে। আশা করা যায় এই রপ্তানি বিশ্বব্যাপী খাদ্য সংকটকে সহজ করতে সহায়তা করবে এবং প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা নিয়ে আসবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রপ্তানি পুনরায় শুরু হওয়াকে স্বাগত জানালেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

গত সপ্তাহে প্রথম ইউক্রেন থেকে প্রথম জাহাজ ‘রাজোনি’ ২৭ হাজার টন ভুট্টা নিয়ে ওডেসা ত্যাগ করে লেবাননের ত্রিপোলির বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির