,

কিয়ারা আপনার প্যান্ট কোথায়, প্রশ্ন নেটিজেনদের

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ধারাবাহিকভাবে বক্স অফিসে হিট হচ্ছে তার অভিনীত সিনেমা। দর্শকপ্রিয়তা তো রয়েছেই। সব মিলিয়ে সাফল্যের হাওয়ায় ভাসছেন কিয়ারা। সর্বশেষ মুক্তি পেয়েছে ‘যুগ যুগ জিও’সিনেমাটি। এতেও মিলেছে দারুণ সাড়া। কিন্তু এর মধ্যেও থেমে নেই সমালোচনা, কটাক্ষ।

সম্প্রতি ‘যুগ যুগ জিও’ সিনেমার সাফল্যে পার্টির আয়োজন করেন প্রযোজক করণ জোহর। সেখানে অংশ নেন কিয়ারা, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, নীতু কাপুরসহ সিনেমাটির সঙ্গে যুক্ত কলাকুশলীরা। সেই পার্টিতে ব্লেজার পরে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছেন কিয়ারা। নেটিজেনরা তাকে প্রশ্ন করেছেন, ‘আপনার প্যান্ট কোথায়?’

পার্টিতে সাদা টি-শার্ট, শর্ট প্যান্ট ও টিয়া রঙের একটি ব্লেজার পরে হাজির হন কিয়ারা। তবে তার প্যান্ট দৃশ্যমান নয়। এ কারণেই যত বিপত্তি। কিয়ারার এমন সাজের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই কটাক্ষের বন্যা বয়ে গেছে। কেউ বলেছেন, ‘কিয়ারা হয়তো প্যান্ট পরতে ভুলে গেছেন’, কেউ বলছেন ‘এরা ব্লেজারের সঙ্গে প্যান্ট কেনে না কেন?’

স্থানীয় বিনোদন সংবাদমাধ্যম বলিউড লাইফ জানিয়েছে, পোশাক নিয়ে এর আগেও একাধিকবার কটাক্ষের শিকার হয়েছেন কিয়ারা। মাস দুয়েক আগে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার প্রচারণায় গিয়ে বিপাকে পড়েন অভিনেত্রী। পরনে ছোট পোশাক থাকায় অনুষ্ঠানের মঞ্চে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন তিনি। তখন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসতে হয় সহ-অভিনেতা কার্তিক আরিয়ানকে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির