,

৮ মাস পর দূর হলো টুইটারের নিরাপত্তা ত্রুটি

news-image

অনলাইন ডেস্ক : ডেভিল’ নামের এক হ্যাকার গত বছরের ডিসেম্বরে টুইটারে থাকা কারিগরি ত্রুটি কাজে লাগিয়ে তথ্য চুরি করেছিলেন। সেই হ্যাকার অর্থের বিনিময়ে এই সাইবার হামলাটি চালায়। এর প্রায় আট মাস পর ত্রুটি দূর করতে নিরাপত্তা হালনাগাদ করেছে ব্লগ লেখার সাইটটি।

নিরাপত্তা হালনাগাদের পাশাপাশি ইমেইল ও মোবাইল নম্বর ফাঁস হওয়া ব্যবহারকারীদের বার্তা পাঠিয়ে সতর্ক করেছে টুইটার। ব্যবহারকারীদের দুই স্তরের নিরাপত্তা–সুবিধা ব্যবহারেরও পরামর্শ দিয়েছে সাইটটি।

এক বিবৃতিতে টুইটার জানায়, ‘আমরা প্রথম নিরাপত্তা ত্রুটিটির কথা জানতে পারি গত জানুয়ারি মাসে। গত বছরের জুন মাসে টুইটারে সফটওয়্যার হালনাগাদের ফলে এ কারিগরি ত্রুটি তৈরি হয়। বিষয়টি তদন্ত করে নিরাপত্তা ত্রুটিটি দূর করা হয়েছে।’

নিরাপত্তা হালনাগাদের আগে দীর্ঘ আট মাস কারিগরি ত্রুটিটি কার্যকর ছিল টুইটারে। ফলে হ্যাকাররা চাইলেই টুইটার ব্যবহারকারীদের তথ্য চুরি করতে পারতো। তবে আট মাসে এই ত্রুটি কাজে লাগিয়ে কতজন ব্যবহারকারীর তথ্য চুরি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি টুইটার।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ