,

পাংশায় বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ প্রামানিক (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আজিজ সরদার বাসস্ট্যান্ড সংলগ্ন পাংশা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। নিহত ইউসুফ ফরিদপুর সদর উপজেলার গোলচত্বর এলাকার হানিফ প্রামানিকের ছেলে।

জানা গেছে, ট্রাকটি পাংশা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বের হচ্ছিল। এ সময় রাজবাড়ী ছেড়ে আসা কুষ্টিয়াগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক ইউসুফকে মৃত ঘোষণা করেন।

পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন মোল্লা বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরির পর চালক ইউসুফের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গাড়ি দুটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।’ নিহতের পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির