রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী ও মায়ের ঝগড়া, যুবকের আত্মহত্যা

news-image

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের নিকলীতে স্ত্রী ও মায়ের মধ্যে ঝগড়ার জের ধরে মো. ছেনু মিয়া (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ শনিবার সকাল ৭টায় উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে ছেনু মিয়ার স্ত্রী ও মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া লাগতো। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও তাদের বিরোধ মেটেনি।

সম্প্রতি ছেনুর স্ত্রী দেলোয়ারা বেগম স্বামীকে পৈত্রিক বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য বলেন। এতে রাজি হননি ছেনু। তবে এ ঘটনায় শাশুড়ি মরচান বেগমের সঙ্গে দেলোয়ারার ঝগড়া হয়। সর্বশেষ আজ সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে দেলোয়ারা তার স্বামীকে বলেন, ‘তুমি বাড়ি বিক্রি করতে না পারলে ফাঁস নিয়ে মরতে পারো না?’ এ কথা বলে দেলোয়ারা বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর দেখতে পান ঘরের দরজা লাগানো। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা গিয়ে দরজা খুলে ছেনুকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ছেনুর মা মরচান বেগম (৬০) বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে ছেনুকে দূরে রাখতে পুত্রবধূ দেলোয়ারা প্রায় সময় ঝগড়া করতো। এরই জের ধরে আমার ছেলে আত্মহত্যা করেছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান খান বলেন, ছেনু মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের