শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার পৗর এলাকার বাড়ির পাশে নদে গোসল করতে গিয়ে তারা পানিতে ডুবে মারা যায়।

নিহতা শিশুরা হলো পৌর এলাকার হাসপাতাল পাড়ার ফারুক হোসেনের ছেলে জীবন (১৪) ও রহমত হোসেনের ছেলে সাব্বির হোসেন (৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

নিহত জীবন ষষ্ঠ ও সাব্বির তৃতীয় শ্রেণির ছাত্র। তাদের বাড়ি মহেশপুর শহরের পশু হাসপাতালপাড়ায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা শাহরিয়ার রহমান সোহাগ জানান, দুপুরে বেশ কয়েকটি শিশু নদীতে গোসলে নামে। এরপর তারা এক‌টি ডুঙায় (তালগাছের নৌকা) চড়ে। হঠাৎ এটি উল্টে পানিতে ডুবে যায় দুই শিশু। বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজ করতে থাকে। এ সময় স্থানীয়রা কপোতাক্ষ নদে তাদের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

মহেশপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বলেন, দুই শিশু নদীতে গোসল করতে গিয়ে ডুঙায় ওঠে। পরে এটি ডুবে গেলে তারা সাঁতার না জানার কারণে ডুবে মারা যায়।

 

এ জাতীয় আরও খবর

গণমাধ্যমের স্বাধীনতা নেই: জি এম কাদের

মিরপুরে ধরা পড়ল হাজারের বেশি বিদেশি বিষাক্ত প্রাণী

অবহেলা-দুর্নীতিতে চাকরিচ্যুতির হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

ফেরার ঘোষণা ‘ভণ্ডামি’—হাসিনাকে কড়া সমালোচনা সোহেল তাজের

শাওনের বিতর্কিত পোস্ট সরালেন, থানায় জিডি

সালিসে বৃদ্ধকে গুলির অভিযোগ, নাতি পলাতক

দেশটাকেই জান্নাত বানানোর আহ্বান গয়েশ্বরের

চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাবে ইতিবাচক সরকার

ট্রাম্পকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাতে ঝড়-বৃষ্টির শঙ্কা ১৭ জেলায়

বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য হতে পারে বাংলাদেশ

১৭ বছরের আন্দোলনে মাথা নত করিনি: ফখরুল