,

সন্তানের জন্য আরও কেনাকাটা করছেন পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। অনাগত সন্তানের জন্য অধীর অপেক্ষায় প্রহর গুনছেন তিনি। পাশাপাশি সন্তানের জন্য কেনাকাটা করেও ঘরভর্তি করছেন। তবে এতেও তার মন ভরেনি। তাই আজ বৃহস্পতিবার স্বামী রাজের সঙ্গে শপিংয়ে গেছেন পরীমনি।

সেখানে তোলা বেশ কিছু ছবি পোস্ট করে নায়িকা লিখেছেন, ‘একটা রঙিন প্রজাপতির অপেক্ষায়। আর একটু শপিং।’

এদিকে, পরীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে স্ত্রীর প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন অভিনেতা শরিফুল রাজ। তিনি লিখেছেন, ‘তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে। আমরা যখন বিয়ে করেছি, তখন থেকেই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ধাপ শুরু করেছি। যেখানে আমাদের ভালোবাসা আরও শক্তিশালী হয়েছে।’

রাজ আরও লিখেছেন, ‘মুগ্ধ হয়ে তোমার প্রশংসা করি। তোমার উপস্থিতি ও ভালোবাসা দিয়ে আমার জীবনকে আশীর্বাদপুষ্ট করার জন্য তোমাকে ধন্যবাদ, পরী।’

প্রসঙ্গত, অনাগত সন্তানের অপেক্ষায় আপাতত সিনেমার কাজ থেকে দূরে আছেন পরীমনি। তবে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ঠিকই নজরে আছেন তিনি। ঢালিপাড়ার ভবিষ্যৎ মায়ের সেসব পোস্টে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন নেটিজেনরা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির